১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

সিলেট

বানিয়াচং–আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী কিশোর নিহত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ–বানিয়াচং সড়কে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে সড়কের স্থানীয় পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অক্ষত অবস্থায় বেঁচে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ থেকে মোটরসাইকেলে করে তিন কিশোর বানিয়াচংয়ের দিকে আসছিল। তারা পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা শ্রাবণ সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শ্রাবণ সরকার বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন বিদ্যাভূষণ পাড়ার সুন্দর সরকারের ছোট ছেলে। সে স্থানীয় বানিয়াচং নতুনবাজারের একটি সেলুনে কাজ করত।

দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক সরে পড়ায় সেটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *