সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও গালিগালাজপূর্ণ মন্তব্য করার অভিযোগে সিলেট নগরী থেকে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (নিঃ) শিপলু চৌধুরী এই অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যসংবলিত পোস্টসংক্রান্ত অভিযোগের পর বিষয়টিকে গুরুত্বের সাথে নজরে নেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করে তার বাসায় অভিযান চালিয়ে তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।