নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ সুনামগঞ্জ জেলার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী।
সোমবার (২ নভেম্বর) বিকেলে মহাসড়কে এ মিছিল বের করা হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমদ ও শামসুল আবেদনী রাজনের নেতৃত্বে মিছিলে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিল থেকে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের মুক্তির পাশাপাশি সুনামগঞ্জ জেলার সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নির্দেশনায় এ মিছিল বের করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।