জুলাই গণঅভুথ্থান দিবস উপলক্ষে গত ৫ আগস্ট বুধবার সারাদেশে সাধারণ ছুটি পালিত হয়েছে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো এদিন বন্ধ ছিল, তবে হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী, দমকল বাহিনীর মতো জরুরি সেবা চালু ছিল।
গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় যুক্ত করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক, পোশাক কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিজস্ব সিদ্ধান্তে বন্ধ রাখার সুযোগ পেয়েছে।
যেসব কর্মী পরদিন ৬ আগস্ট ঐচ্ছিক ছুটি নিয়েছেন, তারা শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে টিনা চার দিনের ছুটি উপভোগ করার সুযোগ পেয়েছেন। দিবসটিকে ঘিরে রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।