৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট স্বাস্থ্য

হবিগঞ্জে কুকুরের তাণ্ডবে শিশুসহ অর্ধশত আহত, আতঙ্ক

হবিগঞ্জ সদর উপজেলার কয়েকটি গ্রামে একটি কুকুরের তাণ্ডবে শিশু ও স্কুলছাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট বহুলা, বড় বহুলা, রিচি ও লোকড়া গ্রামে এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শহরতলির বড় বহুলা এলাকায় কুকুরটি পথচারীদের কামড়াতে শুরু করে। পরবর্তীতে গ্রামবাসী ধাওয়া দিলে কুকুরটি এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে পুনরায় নিরীহ মানুষকে কামড়াতে থাকে। এভাবে একে একে চারটি গ্রামে অন্তত ৫০ জন আহত হন, যাদের বড় অংশই শিশু ও নারী।

আহতদের মধ্যে শিশু নওরিন আক্তার, রিয়া আক্তার, নরুন্নাহার, শিফা আক্তার, রুমানা বেগম, স্কুলছাত্রী তারিন আক্তার, লিজা আক্তার, বিউটি আক্তার এবং ইয়াসিন মিয়া, মাহদি, আলমগীর হোসেন, সূর্য, আয়ান, মাতাব আলী, মিম আক্তার, ওয়াহিদ মিয়া ও অনিলসহ অনেকের নাম পাওয়া গেছে।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিন উদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে আসছেন। আক্রান্তদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে।

অন্য একটি সূত্রের তথ্যানুযায়ী, আহত রোগীর সংখ্যা ৫৫ পর্যন্ত পৌঁছাতে পারে এবং ঘটনার স্থান গোপায়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা (যেমন: রায়ধর, দীঘলবাগ, আনন্দপুর) হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *