১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

ধর্ম

হজ ২০২৬: নিবন্ধন করলেন ৭৬,৫৮০ বাংলাদেশি হাজি

পবিত্র হজ প্রতীকী

চলতি বছর হজ পালনের জন্য মোট ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশী নিবন্ধন সম্পন্ন করেছেন, যেখানে মোট কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জনের। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছেন ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজয়াত্রীদের সেবায় নিযোজিত হয়েছে চিকিৎসক দল, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি দলও সৌদি আরবে পাঠানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবার হজযাত্রীদের জন্য স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়া গত বছরের জুলাইয়ে শুরু হয়ে অক্টোবরে শেষ হয়, আর হজযাত্রা শুরু হয় চলতি বছরের ১৮ এপ্রিল থেকে। প্রতি বছরের মতো এবারও হজ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় বিশেষ প্রস্তুতি নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *