২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ সিলেট

সিলেটের মোগলাবাজারে ওয়াতির হত্যা: মুন্সিগঞ্জ থেকে আসামি গ্রেপ্তার

সিলেটের মোগলাবাজার থানা এলাকায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘটিত ওয়াতির আলী (৩০) হত্যা মামলার ৩ নম্বর আসামি সাহাব উদ্দিন ওরফে সাবুলকে (৫৪) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার পুরাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ দল। সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন মোগলাবাজার থানার সিলাম মুক্তারপুর এলাকার মানিক মিয়ার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবেশী ওয়াতির আলীর বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে সাহাব উদ্দিন ও তাঁর লোকজনের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২৮ জুলাই সকাল ১১টার দিকে এই বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, এর জেরে ওই দিন রাত ১১টার দিকে সাহাব উদ্দিন ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াতির আলীর বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বাড়ি থেকে টেনে বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত ওয়াতির আলীর চাচা বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শুরু করে এসআরবি অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে এজাহারভুক্ত আসামি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাহাব উদ্দিনকে মোগলাবাজার থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *