সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত বহুল প্রতীক্ষিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেট নগর ভবনে এসে পৌঁছালে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
নগর ভবনে আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সিসিকের পক্ষ থেকে তাঁকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, চা গাছের রেপ্লিকা ও উন্নতমানের চা পাতা উপহার হিসেবে তুলে দেওয়া হবে। পাশাপাশি ফার্স্ট লেডির জন্য একটি মণিপুরী শাড়ি উপহার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে সকালে বিমানযোগে সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। রাষ্ট্রপতির এই কর্মসূচিকে কেন্দ্র করে নগর ভবনের আশপাশসহ বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির সার্কিট হাউসে ফিরে যাওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী সফর শেষে আজ রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।