১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় সিলেট স্বাস্থ্য

সিলেট বিভাগে হামের প্রকোপ: হাসপাতালে ভর্তি বেড়ে ৫৬৪, মোট মৃত্যু ১৬৮

সিলেট বিভাগে হাম রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। আজ(১৭ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত ৫৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে বর্তমানে চিকিৎসাধীন ৫৬৪ জন রোগীর সিংহভাগই সিলেটের দুটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০০ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮ জন চিকিৎসা নিচ্ছেন।

বিভাগের অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ৮০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন। এ ছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন, ফেঞ্চুগঞ্জে ৬ জন, রাগীব-রাবেয়ায় ৬ জন, পার্কভিউতে ৪ জন, নর্থ ইস্টে ৪ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন নতুন রোগী এসেছেন।

স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৪৪ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত করা হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৩৭৬ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন ল্যাব-নিশ্চিত রোগী রয়েছেন।

চলতি বছরে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে সন্দেহভাজন হাম নিয়ে সিলেটে ৬৩, সুনামগঞ্জে ৬২, হবিগঞ্জে ১৯ এবং মৌলভীবাজারে ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গবেষণাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট ও হবিগঞ্জে ৪ জন করে এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে ১ জন করে মোট ১০ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *