৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

মন্ত্রীকে নিয়ে পোস্ট, ১০ ঘণ্টা পর মুক্তি পেলেন জুবায়ের

সিলেটের কোম্পানীগঞ্জে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে থানায় নেওয়া জুবায়ের আহমদকে প্রায় ১০ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৫০ মিনিটে স্থানীয় বিএনপি নেতা শওকত আলী বাবুল ও লাল মিয়ার জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, একই দিন দুপুর দেড়টার দিকে জুবায়ের আহমদকে থানায় নেওয়া হয়। তাকে সেখানে রেখে পুলিশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি।

জানা গেছে, গত ৮ অক্টোবর রাতে জুবায়ের আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ করার তিনটি ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন— “১২ তারিখ নির্বাচনের পরে ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিলো। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।”

মন্ত্রীকে নিয়ে এমন পোস্ট করার পর স্থানীয় বিএনপি নেতারা তাকে থানায় ডেকে নিয়ে আসেন। তবে জুবায়ের আহমদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *