১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় রাজনীতি

কাল সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরকালে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

​সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি মাজার জিয়ারত সম্পন্ন করবেন। এরপর বিকেল ৩টায় সিসিকের নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে একই দিন সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে যাবেন। রাষ্ট্রপতির আগমন কেন্দ্র করে সিলেট নগরজুড়ে চার স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম নিশ্চিত করেছেন যে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ বাহিনী, র‌্যাব ও বিজিবির একাধিক টিম নিরাপত্তার দায়িত্বে থাকবে।

​এই সফরের পূর্বপ্রস্তুতি হিসেবে গত বৃহস্পতিবার সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফর সফল করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথ সমন্বয় সভা শেষ করেছে। একই সঙ্গে হযরত শাহজালাল (র.) মাজার এলাকার চলমান উন্নয়নকাজ ও সার্বিক পরিবেশ তদারকি করেছে সিসিক কর্তৃপক্ষ।

​রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় চৌকিদেখী, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহপরান—এই ছয়টি পয়েন্টে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বাগত অবস্থান নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *