৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা সিলেট

কানাইঘাটে সিরিয়াল বিরোধে প্রাণ গেল চালকের

সিএনজিচালিত অটোরিকশার ‘সিরিয়াল’ নিয়ে বিরোধের জেরে সিলেটের কানাইঘাটে শাহাবউদ্দিন (৩২) নামে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবউদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সিএনজি অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই চালকের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে শাহাবউদ্দিনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে একজনকে কোপানোর তথ্য পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সিরিয়াল নিয়ে বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র এবং হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *