৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট স্বাস্থ্য

এক দিনে সিলেটের হাসপাতালে ভর্তি ১৫০: বাড়ছে শঙ্কা

সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী হিসেবে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৫০ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (৫ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন ভর্তি হওয়া ১৫০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫৫৬ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৬ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৮১ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেট জেলায় ৪০৮, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে বিভাগে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১৭২ জন এবং নিশ্চিত হামে ১০ জন। জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সিলেটে ৭৩, সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জন রয়েছে।

প্রতিদিন বিপুলসংখ্যক নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটের চিকিৎসা খাত ও হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা দিতে চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *