৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট

সিলেটের সব রাস্তা পাকা হবে পাঁচ বছরে

সিলেট নগরীর প্রায় অর্ধেক রাস্তা এখনও কাঁচা। আগামী পাঁচ বছরের মধ্যে মহানগরীর প্রতিটি সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বর্ধিত ওয়ার্ডগুলোর সড়ক অবকাঠামো উন্নয়নে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের কাজও করা হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর ৩৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের সড়ক উন্নয়নকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সিসিক প্রশাসক বলেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়ে গেছে। অতীতে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। বর্তমান উদ্যোগের মাধ্যমে নগরীর সড়ক অবকাঠামোয় পরিবর্তন আনা হবে।

নগরীর বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়ন প্রসঙ্গে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এসব এলাকা এখনও অনেকটা অনুন্নত। সেখানকার বাসিন্দারা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্ধিত ওয়ার্ডগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করছে সিটি করপোরেশন। এর অংশ হিসেবে এসব এলাকায় ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ভূমিকার কথাও উল্লেখ করেন সিসিক প্রশাসক। তিনি বলেন, মন্ত্রী সিলেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। নগরীর প্রতিটি সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর চেহারা পাল্টে দেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *