৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ সিলেট

ধর্ষণ মামলায় নরসিংদী থেকে গ্রেপ্তার গোলাপগঞ্জের যুবক

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-১১। গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। মামলার বিবরণ অনুযায়ী, মোবাইল ফোনের মাধ্যমে গোলাপগঞ্জের ২৪ বছর বয়সী এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, জাহিদুল বিবাহিত হওয়ার বিষয়টি গোপন রেখে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখান। এই আশ্বাসে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জাহিদুল অস্বীকৃতি জানান। এ ঘটনায় ভুক্তভোগী নারী গোলাপগঞ্জ থানায় মামলা করেন।

মামলার পর থেকেই জাহিদুলকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় এসআরবি-৯ ও এসআরবি-১১ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *