৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

সিলেট সীমান্ত সংবাদ

বিএসএফের গুলির জবাবে সিলেট সীমান্তে বিজিবির পাল্টা গুলি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই রাউন্ড গুলি ছোড়ে। এর পরপরই নিজেদের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি।

১৯ বিজিবির মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের গুলিবর্ষণের পরপরই সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পর নিজেদের সীমান্তের অভ্যন্তরে ফাঁকা গুলি ছোড়েন তাঁরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুলিবর্ষণ কোনো পাল্টা আক্রমণ ছিল না। সীমান্তে সতর্ক অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে, ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলমের বরাতে কালবেলা জানিয়েছে, বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বিজিবি। দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে।

তবে বিএসএফ কী কারণে গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি। গুলিবর্ষণের সময় সীমান্তে কোনো অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *