৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ সিলেট

শাল্লায় আওয়ামী লীগ- বিএনপি সং ঘ র্ষে প্রাণ গেল ১জনের

জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়ার পর তা তুলে ফেলতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। নিহত মন্নার মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার মধ্যে জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে বেড়া দেন রউফ মিয়া। পরে আজব আলীর পক্ষের লোকজন তা তুলে ফেলতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে রউফ মিয়ার পক্ষের মন্নার মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ মন্নার মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল দাবি করেন, নিহত মন্নার মিয়া বিএনপির কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *