৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

শিক্ষা সিলেট

শাবিপ্রবির ২৮ বিভাগের মেধাবীদের সংবর্ধনা দিল শিবির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৮টি বিভাগের মেধাতালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী শিক্ষার্থীদের নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘Promising Academics Felicitation 2026’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ঈসমাঈল হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং একই বিভাগের অধ্যাপক ড. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হওয়ার পাশাপাশি ক্যারিয়ার গঠন, সফট স্কিল অর্জন এবং নৈতিক মূল্যবোধ চর্চার বিষয়েও আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *