এক দিনের সফরে মৌলভীবাজার যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজারের উদ্দেশে যাত্রার আগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগরীর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল এবং মহানগরী সেক্রেটারি শাহজাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেটে পৌঁছানোর পর ডা. শফিকুর রহমান মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।