৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

ধর্ম রাজনীতি সিলেট

বিশ্বনাথ-ওসমানীনগরের পূজামণ্ডপে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের উপহার

সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার পূজামণ্ডপগুলোতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শনিবার ও রবিবার দিনভর দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে গিয়ে তাঁর প্রতিনিধি দল এসব উপহার পৌঁছে দেয়।

রাষ্ট্রীয় কাজে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে থাকায় প্রতিমন্ত্রীর পক্ষে উপহারসামগ্রী হস্তান্তর করেন তাঁর রাজনৈতিক বিশেষ সহকারী শামীম আহমদ চৌধুরী। এ সময় তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতিমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

ওসমানীনগরে উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দাল মিয়া, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুনু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া এবং সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

এ ছাড়া ওসমানীনগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *