৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

ব্যবসা সিলেট

সরকারের ‘উদ্যোক্তা’ কর্মসূচিতে ১০ লাখ টাকা ঋণ: এমপি এমরান

তরুণদের ব্যবসা সম্প্রসারণ ও উৎসাহ দিতে সরকার ‘উদ্যোক্তা’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে, যার আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। ব্যবসাপ্রতিষ্ঠানে যেকোনো ধরনের হয়রানি বন্ধ এবং সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

পৌর শহরের দাড়িপাতন এলাকায় ‘এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশন’-এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে গ্যাস স্টেশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া এতে এআর লিপন এলপিজি অটো গ্যাস স্টেশনের পরিচালক আমিনুর রহমান লিপন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মুহিউসসুন্নাহ চৌধুরী নার্গিস, ছালিক আহমদ চৌধুরী, আশফাক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী এবং পৌর জামায়াতের আমির প্রভাষক রেহান উদ্দিন রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *