৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

শান্তিগঞ্জে সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা, বিশুদ্ধ পানির প্রকল্প উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে একটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সংসদ সদস্য কয়ছর আহমদ বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সমগ্র বাংলাদেশের জন্য অমূল্য রত্ন। দেশ যত দিন থাকবে, তত দিন নজরুলের কীর্তি থাকবে। তাই কোমলমতি শিক্ষার্থী ও তরুণদের আরও বেশি করে নজরুলচর্চা করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিল্প ও সংস্কৃতিচর্চার প্রসারে আগামীতে এই অঞ্চলে একটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যান্য কর্মসূচি:

এর আগে একই দিন দুপুর ২টায় উপজেলার ডুংরিয়া গ্রামে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ‘রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর মাধ্যমে ৩১৭টি পরিবারের পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন সংসদ সদস্য কয়ছর আহমদ। উদ্বোধন শেষে তিনি ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জের ২২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং পূজামণ্ডপগুলোর জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *