৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সীমান্ত সংবাদ স্বাস্থ্য

কানাইঘাট সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ১৩২৮ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন সোনারখেওড় এলাকার একটি কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

নিহত শাহিন আহমদ কানাইঘাট উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং তাঁর স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে শাহিন বাড়ি থেকে বের হন, এরপর থেকে তাঁর কোনো খোঁজ ছিল না। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে তাঁর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। খবর পেয়ে নিহতের বড় ভাই জসিম উদ্দিন কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও কারা গুলি চালিয়েছে তা অনুসন্ধানে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *