৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

জনসম্পৃক্ততা বাড়াতে জামায়াত নেতাদের প্রতি গোলাম পারওয়ারের আহ্বান

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের আরও সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার।

শনিবার (১০ অক্টোবর) সিলেট নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত দিনব্যাপী জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে মিয়া গোলাম পারওয়ার বলেন, জনগণের অধিকার, সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে জনসম্পৃক্ততা বাড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের নির্দেশ দেন তিনি। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও অবিচলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি শীর্ষ নেতাদের আত্মত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে আগে থেকেই সুপরিকল্পিত কৌশল নির্ধারণ করতে হবে। প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততা তুলে ধরার পাশাপাশি নিয়মিত জনসংযোগ, ঘরে ঘরে মতবিনিময় এবং স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে সিলেট মহানগরীসহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নায়েবে আমীর, সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি মো: জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নেতাকর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার তাগিদ দেন এবং দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জবাবদিহিতার মনোভাব নিয়ে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *