৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ সিলেট

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে নৈশ ডাকাতি: দুই ভাই জখম ও মালামাল লুট

সিলেটের জকিগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে তালা কেটে ঢুকে লুণ্ঠন এবং ডাকাতদের হামলায় দুই ভাই গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে রাজমহলের মালিক ও ব্যবসায়ী শামীম আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে এ ঘটনা ঘটে। আক্রান্ত বাড়িটি স্থানীয় বাসিন্দা মাস্টার জামাল আহমদ ও তাঁর ছোট ভাই জকিগঞ্জ শহরের ব্যবসায়ী শামীম আহমদের।

পরিবার ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর বরাতে জানা গেছে, ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের কেঁচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা গৃহপরিবারের সদস্যদের বেঁধে রেখে পুরো ঘরে তল্লাশি চালায়। এ সময় ডাকাত দলকে বাধা দিতে গেলে শামীম আহমদ ও তাঁর বড় ভাই মাস্টার জামাল আহমদকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ৪টি মুঠোফোন এবং সিসিটিভি ক্যামেরার মনিটরসহ অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায়। তবে লুণ্ঠিত নগদ টাকার সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেপ্তার বা মামলা দায়েরের চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *