৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট

হবিগঞ্জে অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা(

হবিগঞ্জ সদর থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় পরিচালিত এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি বিশেষ দল।

অভিযানকালে চৌমুহনী বাজারের সালমা রেঁস্তোরাকে ৭ হাজার টাকা, সেলিম এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, শাহজালাল ডিমের আড়ৎকে ৩ হাজার টাকা এবং আল্লাহর দান ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে এই অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবারে দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবির গণমাধ্যম শাখা।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআরবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *