৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, রেল যোগাযোগ ব্যাহত

কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের জোড়ার হুক ছিঁড়ে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে বনের অভ্যন্তরে উঁচু ঢাল বেয়ে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ স্টেশন ত্যাগ করে। পাহাড়ি ঢাল অতিক্রমের সময় আচমকা সংযোগ হুক ছিঁড়ে গেলে ট্রেনের পেছনের সাতটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানেই থেমে যায়।

দুর্ঘটনার তথ্য পাওয়ার পরপরই রেলওয়ের একটি টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনের পাহাড়ি ঢালে ওঠার সময় ট্রেনের হুক ছিঁড়ে বগিগুলো আলাদা হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টেকনিক্যাল টিম কাজ শুরু করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *