৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ সিলেট

সিলেটে এয়ারপোর্টে ইয়াবাসহ মা-ছেলে আটক

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ নুরজাহান বেগম (৬৩) ও তাঁর ছেলে মামুন আহমদকে (৩৮) আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নুরজাহান বেগম হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী ও মৃত মোখলেছ মিয়ার মেয়ে। নুরজাহান ও তাঁর ছেলে বর্তমানে ফরিদাবাদের হাজীর বাসার ভাড়াটিয়া বলে জানানো হয়েছে।

তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। আদালতের পরবর্তী আদেশের তথ্য সরবরাহ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *