২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় সিলেট

জগন্নাথপুরে দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইটাখলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা তা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

নিহত মাহি আহমদ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে ইটাখলা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।

ঘটনার পর খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এসে নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও সে সময় শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রবিবার সকালে নদীর পানিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বিষয়টি নিশ্চিত করেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *