২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় রাজনীতি সিলেট

জকিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

সিলেটের জকিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা খালেদ আহমদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর জকিগঞ্জ উপজেলার মাসুম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

গ্রেফতারকৃত খালেদ আহমদ জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত খালেদ আহমদকে শনিবার আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *