চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ পালনকালে কয়েকজন বাংলাদেশী হাজি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বার্ধক্যজনিত জটিলতা ও তীব্র গরমে অসুস্থতাকে মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রণালযের পক্ষ থেকে মৃত হাজিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের মাধ্যমে দাফন-কাফনসহ প্রযোজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়।
প্রতি বছরই তীব্র গরম ও দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তির কারণে হজ পালনকালে প্রবীণ হাজিদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে আগে থেকেই সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।