৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় ধর্ম রাজনীতি সিলেট

সম্প্রীতি রক্ষায় সরকার সব পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী আরিফুল হক

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকার কারণে সারা দেশে এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় মৌলভীবাজার শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে কাজ করতে হবে।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, আবাহন, মহেশ্বরী ও ত্রিনয়নীসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি মণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা ও স্থানীয় ভক্তদের সঙ্গে কথা বলেন এবং পূজা উদ্‌যাপনের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সারা দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

উপস্থিত ছিলেন যারা

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশ, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত ও ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *