রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রযোগ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে একজন সংসদ সদস্যের আসন বাতিল হতে পারে।
কিছু নাগরিক সমাজ প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটি বিশেষ ভোটেও কি এই কড়া বিধান প্রযোজ্য হওয়া উচিত? তাদের মতে, এতে সংসদ সদস্যদের প্রকৃত স্বাধীন মতপ্রকাশের সুযোগ সীমিত হয়ে পড়ে, যা প্রকৃত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
অন্যদিকে দলীয় শৃঙ্খলা রক্ষার যুক্তিতে অনেকে এই বিধানের পক্ষেও অবস্থান নিয়েছেন। আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।