৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

মৌলভীবাজারে নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চারজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। নুরুল ইসলাম ও সায়মন কারাগারে আছেন। রনি ও আনোয়ার পলাতক। খালাস পেয়েছেন ইমন মিয়া, আল-আমিন, সাকির আহমদ, পারভীন বেগম ও রোকসানা বেগম। রায় ঘোষণার সময় পলাতক দুই আসামি ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামে নিজ বাড়িতে পরিবারের সামনে নাঈমকে কুপিয়ে হত্যা করা হয়। নাঈম মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন।

রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, আদালত দীর্ঘ পর্যালোচনার পর এ রায় দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *