৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতি সিলেট

দলীয় নেতাকর্মীদের জন্য সিলেট মহানগর বিএনপির জরুরি নির্দেশনা

স্থানীয় মিছিল-মিটিংয়ের ব্যানার ও ফেস্টুনে বিএনপির নাম ব্যবহারের আগে সুনির্দিষ্ট অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে সিলেট মহানগর বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির বাইরে স্থানীয় পর্যায়ে আয়োজিত কর্মসূচির ক্ষেত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট মহানগরীর আওতাধীন যেকোনো থানা, ওয়ার্ড কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় মিছিল-মিটিংয়ের ব্যানার ও ফেস্টুনে ‘বিএনপি’ নাম ব্যবহারের আগে মহানগর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছ থেকে সুনির্দিষ্ট অনুমতি নিতে হবে। পূর্বানুমতি ছাড়া ব্যানার বা ফেস্টুনে দলের নাম ব্যবহার না করতে সংশ্লিষ্ট পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *