৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

ধর্ম রাজনীতি সিলেট

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হীরাকে সংবর্ধনা দিল যুবদল

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন হাফেজ ইহতেশামুল হক হীরা। তাঁর এ সাফল্য উদ্‌যাপনে সিলেট জেলা ও মহানগর যুবদল সংবর্ধনা দিয়েছে তাঁকে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর নাইওরপুল পয়েন্ট সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে হীরার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে হাফেজ ইহতেশামুল হক হীরা সিলেটসহ বাংলাদেশের সম্মান বাড়িয়েছেন। তাঁর এ সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কোরআন চর্চায় অনুপ্রাণিত করবে।

কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *