ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নেতৃত্ব পরিচালনা ও নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়ে ৩৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রকৌশলী মো. কবীর হোসেনকে এবং সদস্য সচিব করা হয়েছে প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে। গত ১৯ অক্টোবর জারি করা অফিস আদেশ অনুযায়ী, কমিটির মেয়াদ আগামী ১৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
কমিটিতে ১১ যুগ্ম আহ্বায়কের নাম
কমিটিতে ১০ জন যুগ্ম আহ্বায়কের কথা বলা হলেও তালিকায় নাম রয়েছে ১১ জনের। তাঁরা হলেন প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিন (হেডকোয়ার্টার), প্রকৌশলী মো. হানিফ (ঢাকা), প্রকৌশলী মো. ইমাম উদ্দিন (ফরিদপুর), প্রকৌশলী আবদুর রহমান (ময়মনসিংহ), প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান (খুলনা), প্রকৌশলী মো. বাচ্চু মিয়া (বরিশাল), প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রনি (রাজশাহী), প্রকৌশলী মো. সেলিমুর রহমান (রংপুর), প্রকৌশলী মো. জাহিদুর রহমান দীপু (সিলেট), প্রকৌশলী মোহাম্মদ শীর হোসেন পাটোয়ারী (চট্টগ্রাম) এবং প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন (কুমিল্লা)।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী এস এম ফিরোজ ও প্রকৌশলী মো. সোহেল রানা।
বিভিন্ন বিভাগে দায়িত্ব পেলেন যাঁরা
কমিটির অর্থবিষয়ক সদস্য হয়েছেন প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী, সাংগঠনিক সদস্য প্রকৌশলী মো. জসিম সিকদার এবং সহ-সাংগঠনিক সদস্য প্রকৌশলী মো. ওমর ফারুক ও প্রকৌশলী মোছা. নাহিদ সুলতানা। জনসংযোগ ও প্রচারবিষয়ক সদস্য হয়েছেন প্রকৌশলী মো. তৈয়ব আলী এবং সহ-জনসংযোগ ও প্রচারবিষয়ক সদস্য হয়েছেন প্রকৌশলী সৈয়দ সাহাব উদ্দিন মল্লিক সাবু।
অন্যান্য দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সদস্য প্রকৌশলী মো. আব্দুরাহেল কাফি, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সদস্য প্রকৌশলী মো. জিজুর রহমান খান, সহশিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সদস্য প্রকৌশলী মোহাম্মদ সাবিতুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদস্য প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান এবং তথ্য ও গবেষণাবিষয়ক সদস্য প্রকৌশলী মো. মনজুল মুস্তাক।
এ ছাড়া ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সদস্য প্রকৌশলী এস কে মাহমুদ আলম, স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক সদস্য প্রকৌশলী মো. শওকত আলী মিয়া, দপ্তরবিষয়ক সদস্য প্রকৌশলী মো. ওয়াহিদুল আলম এবং সহ-দপ্তরবিষয়ক সদস্য প্রকৌশলী মো. রাসেল হাসান দায়িত্ব পেয়েছেন।
মহিলা ও পরিবার কল্যাণবিষয়ক সদস্য হয়েছেন প্রকৌশলী নাহিদ ফারজানা ও প্রকৌশলী হোসনে আরা পারভীন। লাইব্রেরিবিষয়ক সদস্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, প্রকাশনাবিষয়ক সদস্য প্রকৌশলী রেজাউল করিম, চাকরি ও আইনবিষয়ক সদস্য প্রকৌশলী এস এম কালাম হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সদস্য প্রকৌশলী মো. সালাউদ্দিন ভূঁইয়া এবং ছাত্রবিষয়ক সদস্য প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান।
নির্বাচন আয়োজনের দায়িত্ব
অন্তর্বর্তীকালীন কমিটিকে আইডিইবির গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্ধারিত মেয়াদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।