সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদমাধ্যম অনুষ্ঠান ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের মাটি থেকে দেওয়া এই বক্তব্য দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
আগস্টের শুরুতে অনুষ্ঠিত এই অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের গণঅভুথ্থানের পর ভারতে অবস্থানরত হাসিনার রাজনৈতিক তৎপরতা দুই দেশের সম্পর্কে বারবার জটিলতা তৈরি করছে।
এই ঘটনার প্রেক্ষাপটে সম্প্রতি ঘোষিত সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে।