চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তার শরিক দলগুলো সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করে। ২০২৪ সালের গণঅভুথ্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনই ছিল দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে প্রথম বড় পরীক্ষা।
নির্বাচনের ফলাফল ঘিরে দেশে-বিদেশে ব্যাপক আগ্রহ ছিল। নতুন সরকার গঠনের পর অর্থনৈতিক সংস্কার, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্বিন্যাসের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নেতৃত্ব কাজ শুরু করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির এই নির্বাচন এবং সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচন উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।