৮ নভেম্বর ২০২৬, রবিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অপরাধ আইন-শৃঙ্খলা সিলেট

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ইয়াবাসহ আটক ৪

হবিগঞ্জের চুনারুঘাটে একটি বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। এ সময় বাড়িটি থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং আটক তিনজনের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকায় শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অভিযান চালানো হয়। এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বসতবাড়িতে অভিযান চালায়।

এসআরবি-৯ জানায়, অভিযানের সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ টি এম হেলাল (৫৬), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. তারেক মিয়া (২৬) এবং গাজীনগর গ্রামের আঃ হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)।

পরে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি লোহার চাকু, একটি কাঠের বাটযুক্ত লোহার চাকু, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি লোহার বল্লম, একটি দা, একটি চাপাতি, একটি রামদা, দুটি করাত, একটি লোহার পাত, একটি মোটরসাইকেলের লোহার চেইন ও দুটি লোহার সুজ উদ্ধার করা হয়।

এ ছাড়া এ টি এম হেলালের কাছ থেকে ১৮৫ পিস, কাজী রুবেলের কাছ থেকে ১৫৫ পিস এবং মো. তারেক মিয়ার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ইয়াবার পরিমাণ ৫৪০ পিস। আটক অপর ব্যক্তি বাবুল তালুকদারের কাছ থেকে ইয়াবা উদ্ধারের তথ্য জানানো হয়নি।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের জব্দ করা আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *