৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

খেলা সিলেট

মুমিনুল ছিটকে গেলেন, সিলেট টেস্টে অমিত হাসানের ডাক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে। প্রথম টেস্টে মাথায় আঘাত পেয়ে ছিটকে গেছেন মুমিনুল হক। তাঁর জায়গায় সিলেট টেস্টের ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার অমিত হাসান।

প্রথম টেস্টের দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন অমিত। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেট বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে ২০১ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৩৫ বলের ইনিংসটিতে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা।

গত ২৮ জুন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অমিতের। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন এই ডানহাতি ব্যাটার। এরপর অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা হয়নি তাঁর। এবার সিলেটেই আবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তৈরি হলো অমিতের সামনে।

এদিকে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিলেটের দ্বিতীয় টেস্টটি স্বাগতিকদের জন্য সিরিজে সমতা ফেরানোর সুযোগ।

আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *