৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

খেলা জাতীয়

বাংলাদেশের রহস্য স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরুর পরই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশের স্পিনার আলিস আল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ কর্মকর্তারা। এ কারণে আইসিসি-স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে তাঁর বোলিং অ্যাকশনের মূল্যায়ন করতে হবে।

২২ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২৯ বছর বয়সী আলিসের বোলিং অ্যাকশন পরীক্ষায় অবৈধ প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হবেন তিনি। অ্যাকশন সংশোধন করে পুনর্মূল্যায়নে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে অবশ্য এবারই প্রথম প্রশ্ন ওঠেনি। ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন তিনি। সেই ম্যাচের পরই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। ওই বছরের অক্টোবরে পরীক্ষা দিয়ে বোলিংয়ের ছাড়পত্র পান আলিস।

এরপর গত বছর বিপিএল চলাকালেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ঘরোয়া ক্রিকেটে দুবার প্রশ্নের মুখে পড়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ম্যাচেই নতুন করে সন্দেহের মুখে পড়ল আলিসের বোলিং অ্যাকশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *