৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট

সিলেটে ৯ মাসে সড়কে ঝরল ২৮৮ প্রাণ

চলতি বছরের প্রথম নয় মাসে সিলেটে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। আহত হয়েছেন আরও ৬৩০ জন। এর মধ্যে মে ও আগস্ট মাসেই নিহত হয়েছেন ৯৮ জন, যা নয় মাসে মোট প্রাণহানির প্রায় ৩৪ শতাংশ। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন এবং মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন।

মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানি দুটিই ছিল নয় মাসের মধ্যে সর্বোচ্চ। ওই মাসে ৪২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১ জন। জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন এবং জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৩৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন। সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন।

সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি ও সড়কের নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কথা বলা হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন প্রয়োগ, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি মহাসড়কে নজরদারি বাড়াতে হবে।

শুধু দিবস পালন নয়, সারা বছর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ জন্য সরকার, পরিবহন মালিক-শ্রমিক, চালক ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জহিরুল ইসলাম মিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *