৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জনস্বার্থ সংবাদ সিলেট

সিলেটে যে এলাকায় গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো, চাপে পরিবার

রান্নার জ্বালানি হিসেবে এলপিজি গ্যাসের ওপর নির্ভরতা বেড়েছে বিয়ানীবাজারের অনেক পরিবারে। কিন্তু সিলিন্ডারের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। স্থানীয় এক খুচরা বিক্রেতার ভাষ্য, একসময় যে সিলিন্ডার প্রায় এক হাজার টাকায় কেনা যেত, বর্তমানে তার দাম এক হাজার ৯০০ থেকে বেড়ে হয়েছে এক হাজার ৯৫০ টাকা।

একসময় গ্রামীণ রান্নাঘরে মাটির চুলা আর লাকড়িই ছিল ভরসা। সময়ের সঙ্গে সেই জায়গা নেয় এলপিজি সিলিন্ডার। ধোঁয়ামুক্ত পরিবেশে রান্না এবং লাকড়ি সংগ্রহের ঝামেলা এড়ানোর সুবিধায় বিয়ানীবাজারের গ্রামাঞ্চলেও বাড়তে থাকে এর ব্যবহার। তবে সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় রান্নার এই সুবিধা এখন অনেক পরিবারের জন্য বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চারখাই বাজারের গ্যাস সিলিন্ডারের খুচরা বিক্রেতা এখলাছুর রহমান বলেন, প্রায় ১০ বছর আগে তিনি ব্যবসা শুরু করার সময় অনেকেই গ্যাসে রান্না করতে ভয় পেতেন। বিস্ফোরণের আশঙ্কায় তাঁরা সিলিন্ডার ব্যবহার করতে চাইতেন না। পরে এর ব্যবহার বাড়লে অনেক পরিবার মাটির চুলা ছেড়ে গ্যাসে রান্না শুরু করে।

এখলাছুর রহমানের ভাষ্য, শুরুতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা সিলিন্ডার এখন কিনতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। আগে প্রায় ১ হাজার টাকায় বিক্রি হওয়া সিলিন্ডারের দাম এখন প্রায় দ্বিগুণ দাম দিয়ে তা ক্রয় করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *