৪ নভেম্বর ২০২৬, বুধবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

আইন-শৃঙ্খলা সিলেট

শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণী অপহরণের অভিযোগ

সুনামগঞ্জের শাল্লায় ২০ বছর বয়সী এক তরুণীকে অপহরণের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৪ অক্টোবর (রবিবার) দুপুরে ভুক্তভোগী তরুণীর বাবা শাল্লা থানায় এই অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বীরন মিয়ার ছেলে তোফাজ্জুল হক বাপন তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গেছেন। ভুক্তভোগী তরুণী উপজেলা সংলগ্ন ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের এক কৃষকের মেয়ে। ঘটনার পর থেকে ওই তরুণীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবার দাবি করেছে।

অভিযুক্ত তোফাজ্জুল হক বাপনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া জানান, সংগঠনবিরোধী কার্যকলাপ ও নিষ্ক্রিয়তার কারণে বাপনকে এক বছর আগেই মৌখিকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল লিখিত অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিম উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *