২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় রাজনীতি সিলেট

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি ভূমিকার সমালোচনা করলো সিলেট মহানগর জামায়াত

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র চেয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে বর্তমান সরকার ফ্যাসিবাদের স্টাইলেই রাষ্ট্র পরিচালনা করছে। তিনি দাবি করেন, হত্যা, ধর্ষণ, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক এবং শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের কাজে মনোযোগী না হয়ে অন্য বিষয়ে ভূমিকা রাখায় পরিস্থিতির আরও অবনতি ঘটছে এবং আওয়ামী লীগের সাবেক সহযোগীদের পদে বসানোর ফলে নাশকতার ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরীসহ নগর জামায়াতের শীর্ষ নেতারা।

সভায় বক্তারা অবিলম্বে শিশু নিখোঁজের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত, নারী ও শিশু সহিংসতার দ্রুত বিচার এবং অপরাধের নেপথ্যের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *