১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় সিলেট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান, ৮টি ড্রেজার ধ্বংস

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮টি বোমা ড্রেজার মেশিন ধ্বংস ও ১টি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ ঝটিকা অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, স্থানীয় একদল অসাধু চক্র দীর্ঘ দিন ধরে সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ এলাকায় ইজারা বহির্ভূত ও পরিবেশগত সংকটাপন্ন স্থান থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। অভিযানের সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয় এবং বালু পরিবহনে নিয়োজিত ১টি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

অভিযোগ বা আটকের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, "ইজারা বহির্ভূত ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য ও সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *