সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি জুলাই মাসে আশঙ্কাজনকভাবে খারাপ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৩৬ জন, যেখানে জুনে এই সংখ্যা ছিল মাত্র ১৩।
একই সময়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও জুনের ২,৯০৩ থেকে বেড়ে জুলাইয়ে ৯,২০৬-এ দাঁড়িয়েছে। বছরের শুরু থেকে এবার পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়াই এই ভ্বর্ধ্বগতির মূল কারণ বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঘরের আশপাশে পানি জমতে না দেওয়াসহ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।