সরকারি উদ্যোগ স্টার্টআপ বাংলাদেশ এ পর্যন্ত মোট ৫৫টি স্টার্টআপ যাচাই-বাছাই শেষে ৩৬টিকে চূড়ান্ত অনুমোদন দিয়ে বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ থেকে ইতিমধ্যেই ইতিবাচক ফলাফল আসতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টদের মতে, তরুণ উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ব্যবসা প্রসারে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগই ই-কমার্স, ফিনটেক, এডুটেক ও লজিস্টিকস খাতে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, বেসরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারি এই তহবিল অনুঘটক হিসেবে কাজ করবে, যা দীর্ঘমেয়াদে দেশের ভেঞ্চার ক্যাপিটাল বাস্তুতন্ত্রকে আরও পরিণত করে তুলবে।