দেশের উদ্যোক্তা বাস্তুতন্ত্র শক্তিশালী করতে সরকারি উদ্যোগ "স্টার্টআপ বাংলাদেশ" তহবিলের আকার ধাপে ধাপে বাড়িয়ে ১,০০০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সংসদে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
বর্তমানে এই তহবিল থেকে ৩৬টি অনুমোদিত স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যেখান থেকে ইতিমধ্যেই ৭ হাজারের বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং সরকারকে ১৮০ কোটি টাকার বেশি কর দেওয়া হয়েছে।
এসব বিনিয়োগের প্রায় ৮০ শতাংশই ইতিবাচক প্রবৃদ্ধি দেখাচ্ছে বলে জানা গেছে। এর পাশাপাশি প্রায় ৪০০ কোটি টাকার বিশেষায়িত তহবিল এবং ৩০০ কোটি টাকার সহ-বিনিয়োগ তহবিল গঠনেরও উদ্যোগ নিয়েছে সরকার।